১৩/৯৮. অধ্যায়ঃ
সালাম ফিরানোর পর কপাল না মোছা
সুনানে নাসাঈ : ১৩৫৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৫৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرٌ وَهُوَ ابْنُ مُضَرَ، عَنْ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ فِي الْعَشْرِ الَّذِي فِي وَسَطِ الشَّهْرِ، فَإِذَا كَانَ مِنْ حِينِ يَمْضِي عِشْرُونَ لَيْلَةً وَيَسْتَقْبِلُ إِحْدَى وَعِشْرِينَ يَرْجِعُ إِلَى مَسْكَنِهِ، وَيَرْجِعُ مَنْ كَانَ يُجَاوِرُ مَعَهُ، ثُمَّ إِنَّهُ أَقَامَ فِي شَهْرٍ جَاوَرَ فِيهِ تِلْكَ اللَّيْلَةَ الَّتِي كَانَ يَرْجِعُ فِيهَا، فَخَطَبَ النَّاسَ، فَأَمَرَهُمْ بِمَا شَاءَ اللَّهُ ثُمَّ قَالَ: «إِنِّي كُنْتُ أُجَاوِرُ هَذِهِ الْعَشْرَ، ثُمَّ بَدَا لِي أَنْ أُجَاوِرَ هَذِهِ الْعَشْرَ الْأَوَاخِرَ، فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعِي، فَلْيَثْبُتْ فِي مُعْتَكَفِهِ، وَقَدْ رَأَيْتُ هَذِهِ اللَّيْلَةَ فَأُنْسِيتُهَا، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي كُلِّ وَتْرٍ، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ»، قَالَ أَبُو سَعِيدٍ: مُطِرْنَا لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، فَوَكَفَ الْمَسْجِدُ فِي مُصَلَّى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَظَرْتُ إِلَيْهِ وَقَدِ انْصَرَفَ مِنْ صَلَاةِ الصُّبْحِ، وَوَجْهُهُ مُبْتَلٌّ طِينًا وَمَاءً
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মাসের মধ্যবর্তী দশ দিন ইতিকাফ করতেন। যখন বিশতম রাত অতিবাহিত হওয়ার এবং একবিংশতম রাতের আসার সময় হত তিনি তাঁর ঘরে ফিরে আসতেন এবং তাঁর সাথে যারা ইতিকাফ করতেন তারাও ফিরে আসতেন। অতঃপর তিনি অন্য এক মাসে, যে মাসে ইতিকাফ করেছিলেন ঐ রাতেও রয়ে গেলেন, যে রাতে তিনি ঘরে ফিরে আসতেন এবং লোকেদের সামনে খুত্ববাহ দিলেন। তাঁদেরকে আল্লাহর ইচ্ছানুযায়ী আদেশ করলেন, অতঃপর বললেনঃ“আমি এ মধ্যবর্তী দশ দিন ইতিকাফ করতাম, পরে আমার কাছে প্রকাশ পেল যে, আমি এ শেষ দশ দিনও ইতিকাফ করি। অতএব যারা আমার সাথে গত মধ্যবর্তী দশ দিন ইতিকাফ করেছে তাঁরা স্বীয় ইতিকাফের স্থানে স্থির থাকবে। আমি এ লাইলাতুল কদরকে স্বপ্নে দেখেছিলাম কিন্তু আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। অতএব তোমরা তা এ শেষ দশ রাতের প্রত্যেক বেজোড় রাতে সন্ধান কর। স্বপ্নে আমাকে দেখলাম যে, আমি পানি এবং কাদার মধ্যে সিজদা করছি।”আবু সাঈদ (রাঃ) বলেন, আমাদের ওপর একবিংশতম রাতে বৃষ্টি হলো, বৃষ্টির পানি মসজিদে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত আদায় করার স্থানের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেল। আমি তাঁর দিকে লক্ষ্য করলাম যে, তিনি ফজরের সালাত হতে সালাম ফিরিয়ে নিয়েছেন, আর তাঁর মুখমণ্ডল পানি ও কাদা দ্বারা আপ্লুত ছিল।
