১/১০৩. অধ্যায়ঃ
উযূর উদ্বৃত্ত পানি দ্বারা লাভবান হওয়া
সুনানে নাসাঈ : ১৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ قَالَ: شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَطْحَاءِ، وَأَخْرَجَ بِلَالٌ فَضْلَ وَضُوئِهِ، فَابْتَدَرَهُ النَّاسُ، فَنِلْتُ مِنْهُ شَيْئًا، وَرَكَزْتُ لَهُ الْعَنَزَةَ فَصَلَّى بِالنَّاسِ وَالْحُمُرُ وَالْكِلَابُ وَالْمَرْأَةُ يَمُرُّونَ بَيْنَ يَدَيْهِ "
আবূ জুহায়ফা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি 'বাতহা' নামক স্থানে নবী (ﷺ)-এর নিকট আসলাম। তারপর দেখলাম বিলাল (রাঃ) তাঁর ওজুর অবশিষ্ট পানি বের করলেন, আর লোকেরা সে দিকে দৌড়াচ্ছে। আমিও তার কিছু পেলাম। তারপর তাঁর সামনে একটি লাঠি স্থাপন করলাম, তিনি লোকদের ইমাম হয়ে সালাত আদায় করলেন। আর গাধা, কুকুর এবং মহিলা তাঁর সামনে দিয়ে চলাচল করছিল।
