১৪/১৪. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ১৩৮৮ - জুমার গোসল ও প্রথম সময়ে যাওয়ার সওয়াব

জুমু‘আর সময়

জুমার গোসল ও প্রথম সময়ে মসজিদে যাওয়ার ফজিলত

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৩৮৮

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ، ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الْإِمَامُ حَضَرَتِ الْمَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: যে ব্যক্তি জুমু'আর দিনে সহবাসের পরে শরীর পবিত্র করার জন্যে গোসলের ন্যায় গোসল করে এবং সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর প্রথম মুহূর্তে মাসজিদে যায়, সে যেন একটি উট সদাক্বাহ্ করল। যে ব্যক্তি দ্বিতীয় মুহূর্তে মাসজিদে যায়, সে যেন একটি গরু সদাক্বাহ্ করল। যে ব্যক্তি তৃতীয় মুহূর্তে মাসজিদে যায় সে যেন একটি দুম্বা সদাক্বাহ্ করল, যে ব্যক্তি চতুর্থ মুহূর্তে মাসজিদে যায় সে যেন একটি মুরগী সদাক্বাহ্ করল এবং যে ব্যক্তি পঞ্চম মুহূর্তে মাসজিদে গেল সে যেন একটি ডিম সদাক্বাহ্ করল। যখন ইমাম খুত্ববাহ্ দেয়ার জন্যে বের হয়ে আসেন, তখন মালায়িকাহ্ (ফেরেশতাগণ) হাজির হয়ে খুত্ববাহ্ শুনতে থাকেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৩৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো জুমার গোসল ও আগে মসজিদে যাওয়া। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে জানাবাতের গোসলের মতো ভালোভাবে গোসল করে প্রথম সময়ে মসজিদে যায়, সে যেন একটি উট সদকা করল। দ্বিতীয় সময়ে গেলে গরু, তৃতীয় সময়ে ভেড়া, চতুর্থ সময়ে মুরগি এবং পঞ্চম সময়ে গেলে ডিম সদকার মতো সওয়াবের উদাহরণ দেওয়া হয়েছে। যখন ইমাম খুতবার জন্য বের হন, তখন ফেরেশতারা উপস্থিত হয়ে খুতবা শুনতে থাকেন। হাদিসটি স্পষ্ট করে যে জুমার প্রস্তুতি শুধু শেষ মুহূর্তে মসজিদে পৌঁছানো নয়; আগে প্রস্তুত হয়ে যাওয়ার মধ্যে আলাদা মর্যাদা আছে। “জুমার গোসল”, “জুমায় আগে যাওয়া” ও “জুমার সওয়াব” এখানে খুব গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জুমার দিনে ভালোভাবে গোসল করা গুরুত্বপূর্ণ।
  • মসজিদে আগে যাওয়ার সওয়াব হাদিসে স্তরভেদে এসেছে।
  • ইমাম খুতবায় বের হলে ফেরেশতারা খুতবা শুনতে থাকেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন