১৪/১৫. অধ্যায়ঃ
জুমু'আর জন্যে আযান দেয়া
সুনানে নাসাঈ : ১৩৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৯৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ: «كَانَ بِلَالٌ يُؤَذِّنُ إِذَا جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ، فَإِذَا نَزَلَ أَقَامَ، ثُمَّ كَانَ كَذَلِكَ فِي زَمَنِ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا»
সাইব ইব্ন ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্ল্লাহ (ﷺ) জুমু'আর দিনে যখন মিম্বারের উপরে বসতেন, তখন বিলাল (রাঃ) আজান দিতেন।অতঃপর যখন তিনি মিম্বার হতে নামতেন তখন ইকামাত দিতেন। অতঃপর এরূপ আবু বকর এবং উমর (রাঃ)-এর যামানায়ও (প্রচলিত) ছিল।
