১৪/১৮. অধ্যায়ঃ
খুত্ববাহ্ দেয়ার সময় ইমামের দাঁড়ানো
সুনানে নাসাঈ : ১৩৯৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৯৭
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ: دَخَلَ الْمَسْجِدَ وَعَبْدُ الرَّحْمَنِ ابْنُ أُمِّ الْحَكَمِ يَخْطُبُ قَاعِدًا، فَقَالَ: " انْظُرُوا إِلَى هَذَا يَخْطُبُ قَاعِدًا، وَقَدْ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا} [الجمعة: 11] "
কা’ব ইব্ন উজরা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একদিন মসজিদে প্রবেশ করলেন, তখন আবদুর রহমান ইবন উম্মু হাকাম (রাঃ) বসে খুতবা দিচ্ছিলেন। তিনি (উপস্থিত মুসল্লীদের লক্ষ্য করে) বললেন, আপনারা এর দিকে তাকান, ইনি বসে খুতবা দিচ্ছেন। অথচ আল্লাহ তা'আলা বলেছেন- ‘‘যখন তারা দেখল ব্যবসায় ও কৌতুক, তখন তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তার দিকে ছুটে গেল’’- (সূরা আল জুমু‘আহ ৬২: ১১)।
