১৪/২০. অধ্যায়ঃ
জুমু'আহ্হ্বারে ইমামের মিম্বারে থাকা অবস্থায় মানুষের ঘাড়ের উপর দিয়ে যাওয়া নিষেধ
সুনানে নাসাঈ : ১৩৯৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৯৯
أَخْبَرَنَا وَهْبُ بْنُ بَيَانٍ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ صَالِحٍ، عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، قَالَ: كُنْتُ جَالِسًا إِلَى جَانِبِهِ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ: جَاءَ رَجُلٌ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيِ اجْلِسْ فَقَدْ آذَيْتَ»
আব্দুল্লাহ ইব্ন বুসর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জুমু’আবারে তাঁর নিকট বসা ছিলাম, অতঃপর তিনি বলেন, এক ব্যক্তি মানুষের ঘাড় ডিঙিয়ে এসেছিল, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, বসে পড়, তুমি মানুষকে কষ্ট দিচ্ছ!
