১৪/৩৬. অধ্যায়ঃ
মিম্বার হতে নামার পরে কথা বলা এবং দাঁড়ানো
সুনানে নাসাঈ : ১৪১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪১৯
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْزِلُ عَنِ الْمِنْبَرِ فَيَعْرِضُ لَهُ الرَّجُلُ، فَيُكَلِّمُهُ فَيَقُومُ مَعَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ، ثُمَّ يَتَقَدَّمُ إِلَى مُصَلَّاهُ فَيُصَلِّي»---[حكم الألباني] شاذ والمحفوظ أن ذلك كان في صلاة العشاء
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মিম্বার হতে নামার পর কেউ তাঁর সামনে আসলে তিনি তার সাথে কথা বলতেন এবং নবী (ﷺ) দাঁড়িয়ে তার প্রয়োজন মিটিয়ে দিতেন। অতঃপর তাঁর সালাতের স্থানে এসে সালাত আদায় করে নিতেন।
