১৪/৩৭. অধ্যায়ঃ
জুমু'আর সলাতের (রাক্'আত) সংখ্যা
সুনানে নাসাঈ : ১৪২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪২০
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ زُبَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: قَالَ عُمَرُ: «صَلَاةُ الْجُمُعَةِ رَكْعَتَانِ، وَصَلَاةُ الْفِطْرِ رَكْعَتَانِ، وَصَلَاةُ الْأَضْحَى رَكْعَتَانِ، وَصَلَاةُ السَّفَرِ رَكْعَتَانِ تَمَامٌ غَيْرُ قَصْرٍ عَلَى لِسَانِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى لَمْ يَسْمَعْ مِنْ عُمَرَ»
আব্দুর রহমান ইব্ন আবূ লায়লা (রহঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ) বলেছেন, জুমার সালাত দুই রাকাত, ঈদুল ফিতরের সালাত দুই রাকাত, ঈদুল আজহার সালাত দুই রাকাত এবং সফরের অবস্থার সালাতও দুই রাকাত। মুহাম্মাদ (ﷺ)-এর ভাষ্য মতে সে দুই রাকাতই পূর্ণ সালাত, সংক্ষেপ নয়।আবু আবদুর রহমান [নাসায়ী (রহঃ)] বলেন, আবদুর রহমান ইবনু আবু লায়লা উমর (রাঃ) হতে হাদিস শুনেননি।
