১৫/১. অধ্যায়ঃ
মাক্কায় সলাত আদায় করা
সুনানে নাসাঈ : ১৪৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৪৪
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ مُوسَى بْنَ سَلَمَةَ حَدَّثَهُمْ، أَنَّهُ سَأَلَ ابْنَ عَبَّاسٍ، قُلْتُ: تَفُوتُنِي الصَّلَاةُ فِي جَمَاعَةٍ وَأَنَا بِالْبَطْحَاءِ، مَا تَرَى أَنْ أُصَلِّيَ؟ قَالَ: «رَكْعَتَيْنِ سُنَّةَ أَبِي الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
মূসা ইব্ন সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ইবন আব্বাস (রাঃ)-কে প্রশ্ন করলেন যে, আমি জামাতে সালাত পেলাম না, তখন আমি বাতহা নামক জায়গায় ছিলাম। এরপর তা কিরূপে আদায় করা ঠিক মনে করেন? তিনি বললেন, দুই রাকাতে আদায় করবে, এটাই আবুল কাসিম (ﷺ)-এর সুন্নাত।
