১/১০৮. অধ্যায়ঃ
আদেশ অনুযায়ী যে ব্যক্তি উযূ করে তার সাওয়াব
সুনানে নাসাঈ : ১৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ قَالَ: سَمِعْتُ حُمْرَانَ بْنَ أَبَانَ أَخْبَرَ أَبَا بُرْدَةَ فِي الْمَسْجِدِ أَنَّهُ سَمِعَ عُثْمَانَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ أَتَمَّ الْوُضُوءَ كَمَا أَمَرَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَالصَّلَوَاتُ الْخَمْسُ كَفَّارَاتٌ لِمَا بَيْنَهُنَّ»
হুমরান ইব্ন আবান (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আবূ বুরদা (রাঃ)-কে মসজিদে এ সংবাদ দিয়েছেন যে, তিনি উসমান (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করতে শুনেছেন, “যে লোক আল্লাহর নির্দেশ অনুযায়ী ওজু সম্পন্ন করবে, তার পাঁচ ওয়াক্ত সালাত এর মধ্যবর্তী সময়ের পাপসমূহের জন্য কাফ্ফারা স্বরূপ বিবেচিত হবে।”
