১/১০৮. অধ্যায়ঃ
আদেশ অনুযায়ী যে ব্যক্তি উযূ করে তার সাওয়াব
সুনানে নাসাঈ : ১৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَاصِمِ بْنِ سُفْيَانَ الثَّقَفِيِّ: أَنَّهُمْ غَزَوْا غَزْوَةَ السُّلَاسِلِ فَفَاتَهُمُ الْغَزْوُ فَرَابَطُوا، ثُمَّ رَجَعُوا إِلَى مُعَاوِيَةَ وَعِنْدَهُ أَبُو أَيُّوبَ وَعُقْبَةُ بْنُ عَامِرٍ، فَقَالَ عَاصِمٌ: يَا أَبَا أَيُّوبَ فَاتَنَا الْغَزْوُ الْعَامَ، وَقَدْ أُخْبِرْنَا أَنَّهُ مَنْ صَلَّى فِي الْمَسَاجِدِ الْأَرْبَعَةِ غُفِرَ لَهُ ذَنْبُهُ. فَقَالَ: يَا ابْنَ أَخِي، أَدُلُّكَ عَلَى أَيْسَرَ مِنْ ذَلِكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَوَضَّأَ كَمَا أُمِرَ، وَصَلَّى كَمَا أُمِرَ غُفِرَ لَهُ مَا قَدَّمَ مِنْ عَمَلٍ» أَكَذِلَكَ يَا عُقْبَةُ؟ قَالَ: نَعَمْ
আসিম ইব্ন সুফয়ান সাকাফী (রহঃ) হতে বর্ণিতঃ
তাঁরা সালাসিল জিহাদে যোগদান করেছিলেন; কিন্তু যুদ্ধ করার সুযোগ পাননি। পরে তাঁরা শত্রুর মোকাবিলা করার জন্যে প্রস্তুত রইলেন এবং মু’আবিয়া (রাঃ)-এর কাছে ফিরে গেলেন তখন তাঁর নিকট আবু আইয়ুব এবং উক্ববা ইবন আমির (রাঃ) উপস্থিত ছিলেন। তখন আসিম বললেন, হে আবু আইয়ুব! এ বৎসর আমরা যুদ্ধের সুযোগ পেলাম না। আর আমাদের বলা হয়েছে যে, যে লোক চারটি মসজিদে সালাত আদায় করবে তার পাপসমূহ মার্জনা করা হবে।তিনি বললেন, হে ভাতিজা! আমি কি তোমাকে এর চেয়ে সহজতর পন্থা বলে দেব না? আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি; যে ব্যক্তি নির্দেশ অনুযায়ী ওজু করবে আর নির্দেশ অনুযায়ী সালাত আদায় করবে তার আগের পাপসমূহ ক্ষমা করা হবে। (তারপর বললেন,) হে উক্ববা! বিষয়টি কি এ রকম? তিনি বললেন, হ্যাঁ!
