১৬/১১. অধ্যায়ঃ

'আয়িশাহ্ (রাঃ) থেকে আর এক প্রকার বর্ণনা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৭৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ ابْنِ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، أَنَّ عَمْرَةَ حَدَّثَتْهُ، أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهَا، أَنَّ يَهُودِيَّةً أَتَتْهَا فَقَالَتْ: أَجَارَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ، قَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ النَّاسَ لَيُعَذَّبُونَ فِي الْقُبُورِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَائِذًا بِاللَّهِ»، قَالَتْ عَائِشَةُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مَخْرَجًا فَخَسَفَتِ الشَّمْسُ، فَخَرَجْنَا إِلَى الْحُجْرَةِ، فَاجْتَمَعَ إِلَيْنَا نِسَاءٌ، وَأَقْبَلَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَلِكَ ضَحْوَةً فَقَامَ قِيَامًا طَوِيلًا، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَقَامَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ دُونَ رُكُوعِهِ، ثُمَّ سَجَدَ، ثُمَّ قَامَ الثَّانِيَةَ، فَصَنَعَ مِثْلَ ذَلِكَ، إِلَّا أَنَّ رُكُوعَهُ وَقِيَامَهُ دُونَ الرَّكْعَةِ الْأُولَى، ثُمَّ سَجَدَ وَتَجَلَّتِ الشَّمْسُ، فَلَمَّا انْصَرَفَ قَعَدَ عَلَى الْمِنْبَرِ، فَقَالَ فِيمَا يَقُولُ: «إِنَّ النَّاسَ يُفْتَنُونَ فِي قُبُورِهِمْ كَفِتْنَةِ الدَّجَّالِ»، قَالَتْ عَائِشَةُ: كُنَّا نَسْمَعُهُ بَعْدَ ذَلِكَ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ

আমরাহ (রহঃ) হতে বর্ণিতঃ

আয়েশা (রাঃ) তার কাছে বর্ণনা করেছেন যে, এক ইয়াহুদিয়া মহিলা তাঁর কাছে এসে বলল, আল্লাহ আপনাকে কবরের ‘আযাব থেকে রক্ষা করুন। আয়েশা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! মানুষদের কি কবরে ‘আযাব দেয়া হবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তা থেকে আল্লাহর কাছে কায়মনোবাক্যে পানাহ চাচ্ছি।আয়েশা (রাঃ) বলেন যে, নবী (ﷺ) কিছুক্ষণের জন্যে বের হলেন, ইতোমধ্যে সূর্য গ্রহণ লাগলে আমরা হুজরা থেকে বের হয়ে গেলাম। এ সময় আমাদের পাশে অনেক মহিলা জমা হয়ে গেল এবং রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে ফিরে আসলেন। তখন ছিল সূর্যোদয়ের এবং দ্বিপ্রহরের মধ্যবর্তী সময়। তিনি সালাতে দীর্ঘক্ষণ দাঁড়ালেন। অতঃপর দীর্ঘ রুকু করলেন, তারপর তাঁর মাথা উঠালেন ও দাঁড়িয়ে গেলেন পূর্ববর্তী দাঁড়ানো থেকে সংক্ষিপ্তভাবে। অতঃপর রুকু করলেন আগের রুকুর থেকে সংক্ষিপ্ত। পরে সিজদা করলেন, অতঃপর দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেলেন এবং অনুরূপই করলেন। কিন্তু দ্বিতীয় রাকাতের রুকু এবং দাঁড়ানো প্রথম রাকাতের রুকু এবং দাঁড়ানো থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর সিজদা করলেন এবং সূর্যও আলোকিত হয়ে গেল। যখন সালাত সমাপ্ত করলেন মিম্বারের উপর বসলেন এবং তাঁর খুতবার মধ্যে বললেন যে, অবশ্যই মানুষ তাদের কবরের দাজ্জালের পরীক্ষার ন্যায় পরীক্ষার সম্মুখীন হবে। আয়েশা (রাঃ) বলেন, আমরা তাঁকে এরপরে শুনতাম যে, তিনি কবরের শাস্তি থেকে আশ্রয় চাচ্ছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন