১৭/৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫১১ - ইস্তিস্কা [বৃষ্টির জন্য দুয়া করা]
ইমাম কখন তাঁর চাদর উল্টিয়ে দিবেন?
সুনানে আন-নাসায়ী : ১৫১১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫১১
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، أَنَّهُ سَمِعَ عَبَّادَ بْنَ تَمِيمٍ، يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ يَقُولُ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَسْقَى، وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ»
আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
'আব্বাদ ইবনু তামীম (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 'আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ)-কে বলতে শুনেছি যে, (একবার) রাসূলুল্লাহ (ﷺ) বের হয়ে বৃষ্টির জন্যে দোয়া করলেন এবং কেবলামুখী হওয়ার সময় তাঁর চাদর উল্টিয়ে দিলেন।
