১৭/৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫১৩ - ইস্তিস্কা [বৃষ্টির জন্য দুয়া করা]
(দু’ হাত) কিভাবে উঠাবেন?
সুনানে আন-নাসায়ী : ১৫১৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫১৩
أَخْبَرَنِي شُعَيْبُ بْنُ يُوسُفَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانِ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنَ الدُّعَاءِ إِلَّا فِي الِاسْتِسْقَاءِ، فَإِنَّهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) ইস্তিস্কার সময় ছাড়া অন্য কোন দোয়ায় দু' হাত উঠাতেন না। তিনি তখন দু' হাত এতটুকু পর্যন্ত উঠাতেন যে, তাঁর উভয় বগলের শুভ্রতা দেখা যেত।
