১৮/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৩৭ - যাতুর রিকায় সালাতুল খাওফ
যাতুর রিকায় ভয়কালীন সালাতের পদ্ধতি
সুনানে আন-নাসায়ী : ১৫৩৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫৩৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَمَّنْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ ذَاتِ الرِّقَاعِ صَلَاةَ الْخَوْفِ، «أَنَّ طَائِفَةً صَفَّتْ مَعَهُ، وَطَائِفَةٌ وِجَاهَ الْعَدُوِّ، فَصَلَّى بِالَّذِينَ مَعَهُ رَكْعَةً، ثُمَّ ثَبَتَ قَائِمًا وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ ثُمَّ انْصَرَفُوا، فَصَفُّوا وِجَاهَ الْعَدُوِّ، وَجَاءَتِ الطَّائِفَةُ الْأُخْرَى فَصَلَّى بِهِمُ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ مِنْ صَلَاتِهِ، ثُمَّ ثَبَتَ جَالِسًا وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ، ثُمَّ سَلَّمَ بِهِمْ»
সালিহ ইবনু খাওয়াত (রহঃ) হতে বর্ণিতঃ
সালিহ ইবনু খাওয়াত (রহঃ) সূত্রে ঐ সহাবী যিনি যাতুর্ রিক্বা'-এর জিহাদের দিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ভয়কালীন সালাত আদায় করেছিলেন তার হতে বর্ণিত। একদল রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল আর একদল শত্রুর মুখোমুখি (দাঁড়িয়ে গেল)। যারা তাঁর সাথে ছিল তিনি তাদের নিয়ে এক রাক'আত সালাত আদায় করলেন। তারপর তিনি ঠায় দাঁড়িয়ে রইলেন এবং তারা নিজেদের সালাত পূর্ণ করে নিল।অতঃপর তারা ফিরে গিয়ে শত্রুর মুখোমুখি কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল আর দ্বিতীয় দল এসে গেলে তিনি তাদের নিয়ে ঐ রাক'আত আদায় করে নিলেন। যে রাক্'আত তাঁর সালাত থেকে বাকি রয়ে গিয়েছিল। অতঃপর তিনি ঠায় বসে রইলেন এবং তারা নিজেদের বাকি সালাত পূর্ণ করে নিল। তারপর তিনি তাদের নিয়ে সালাম ফিরালেন।
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে যাতুর রিকা দিনের ভয়কালীন সালাতের বর্ণনা এসেছে। এক দল রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সাথে কাতারবন্দী হয়, আরেক দল শত্রুর মুখোমুখি থাকে। নবী (صلى الله عليه وسلم) প্রথম দলের সাথে এক রাকাত সালাত আদায় করেন। তারপর তিনি দাঁড়িয়ে থাকেন এবং তারা নিজেদের সালাত পূর্ণ করে শত্রুর মুখোমুখি চলে যায়। এরপর দ্বিতীয় দল আসে। তিনি তাদের সাথে তাঁর বাকি রাকাত আদায় করেন। তারপর তিনি বসে থাকেন, আর তারা নিজেদের বাকি সালাত পূর্ণ করে নেয়। শেষে তিনি তাদের নিয়ে সালাম ফেরান। এই বর্ণনায় ধৈর্য, শৃঙ্খলা ও ইমামের অনুসরণের সুন্দর ছবি পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রথম দল ইমামের সাথে এক রাকাত পড়ে নিজের সালাত পূর্ণ করেছে।
- দ্বিতীয় দল পরে এসে ইমামের বাকি রাকাতে শরিক হয়েছে।
- ইমাম অপেক্ষা করেছেন, যাতে দলটি সালাত পূর্ণ করে একসাথে সালাম ফিরাতে পারে।
