১৮/১. অধ্যায়ঃ
হাদিস ১৫৪০
সুনানে নাসাঈ : ১৫৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৪০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحِيمِ الْبَرْقِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يُوسُفَ، قَالَ: أَنْبَأَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يُحَدِّثُ، أَنَّهُ صَلَّى صَلَاةَ الْخَوْفِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَبَّرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَّ خَلْفَهُ طَائِفَةٌ مِنَّا، وَأَقْبَلَتْ طَائِفَةٌ عَلَى الْعَدُوِّ، فَرَكَعَ بِهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَةً وَسَجْدَتَيْنِ، ثُمَّ انْصَرَفُوا وَأَقْبَلُوا عَلَى الْعَدُوِّ، وَجَاءَتِ الطَّائِفَةُ الْأُخْرَى فَصَلَّوْا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَفَعَلَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ سَلَّمَ»، ثُمَّ قَامَ كُلُّ رَجُلٍ مِنَ الطَّائِفَتَيْنِ فَصَلَّى لِنَفْسِهِ رَكْعَةً وَسَجْدَتَيْنِ---[حكم الألباني] صحيح لغيره
যুহুরী (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বর্ণনা করতেন যে, তিনি (একবার) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ভয়কালীন সালাত আদায় করেছিলেন। নবী (ﷺ) তাকবির বললেন এবং তাঁর পিছনে আমাদের একটি দল কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল। আর একদল শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে গেল। তখন নবী (ﷺ) তাঁদের নিয়ে একটি রুকু এবং দুটি সিজদা করলেন। অতঃপর তারা ফিরে গেল এবং শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে গেল। আর দ্বিতীয় দল এসে গেল নবী (ﷺ)-এর সাথে সালাত আদায় করল এবং তিনি অনুরূপ করলেন। অতঃপর সালাম ফিরালেন। তারপর উভয় গ্রুপের প্রত্যেকে দাঁড়িয়ে গেল এবং নিজেদের একটি রুকু এবং দুটি সিজদা আদায় করে নিল।
