১৮/১. অধ্যায়ঃ
হাদিস ১৫৩৯
সুনানে নাসাঈ : ১৫৩৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৩৯
أَخْبَرَنِي كَثِيرُ بْنُ عُبَيْدٍ، عَنْ بَقِيَّةَ، عَنْ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ، قَالَ: حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: «غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ، فَوَازَيْنَا الْعَدُوَّ وَصَافَفْنَاهُمْ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِنَا، فَقَامَتْ طَائِفَةٌ مِنَّا مَعَهُ، وَأَقْبَلَ طَائِفَةٌ عَلَى الْعَدُوِّ، فَرَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ مَعَهُ رَكْعَةً، وَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ انْصَرَفُوا فَكَانُوا مَكَانَ أُولَئِكَ الَّذِينَ لَمْ يُصَلُّوا، وَجَاءَتِ الطَّائِفَةُ الَّتِي لَمْ تُصَلِّ فَرَكَعَ بِهِمْ رَكْعَةً وَسَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَقَامَ كُلُّ رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ فَرَكَعَ لِنَفْسِهِ رَكْعَةً وَسَجْدَتَيْنِ
আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নাজদের দিকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এক জিহাদে গিয়েছিলাম। যখন আমরা শত্রুর মুখোমুখি হলাম এবং তাদের সামনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেলাম তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। তাঁর সঙ্গে আমাদের একদল দাঁড়িয়ে গেল এবং অন্য দল শত্রুর সম্মুখে চলে গেল।তখন রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর সঙ্গে যারা ছিল তাঁরা একটি রুকু এবং দুটি সিজদা করল। অতঃপর এরা চলে গেল তাদের স্থানে যারা সালাত আদায় করেনি। আর ঐ গ্রুপ আসলো যারা সালাত আদায় করেনি। তখন তিনি তাঁদের নিয়ে একটি রুকু এবং দুটি সিজদা করলেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সালাম ফিরালেন। তখন প্রত্যেক মুসলিম দাঁড়িয়ে গেল এবং নিজেদের রুকু ও দুটি সিজদা আদায় করে নিল।
