১৮/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৫৩ - ইমামের সাথে সালাতুল খাওফ
ইমামের সাথে সালাতুল খাওফ: কেবলামুখী হয়ে দুই দলের পদ্ধতি
সুনানে আন-নাসায়ী : ১৫৫৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫৫৩
أَخْبَرَنَا أَبُو حَفْصٍ عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، فِي صَلَاةِ الْخَوْفِ، قَالَ: «يَقُومُ الْإِمَامُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ وَتَقُومُ طَائِفَةٌ مِنْهُمْ مَعَهُ وَطَائِفَةٌ قِبَلَ الْعَدُوِّ وَوُجُوهُهُمْ إِلَى الْعَدُوِّ، فَيَرْكَعُ بِهِمْ رَكْعَةً وَيَرْكَعُونَ لِأَنْفُسِهِمْ وَيَسْجُدُونَ سَجْدَتَيْنِ فِي مَكَانِهِمْ، وَيَذْهَبُونَ إِلَى مَقَامِ أُولَئِكَ وَيَجِيءُ أُولَئِكَ فَيَرْكَعُ بِهِمْ وَيَسْجُدُ بِهِمْ سَجْدَتَيْنِ، فَهِيَ لَهُ ثِنْتَانِ وَلَهُمْ وَاحِدَةٌ، ثُمَّ يَرْكَعُونَ رَكْعَةً رَكْعَةً، وَيَسْجُدُونَ سَجْدَتَيْنِ»
সাহল ইবনু আবূ হাসমাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
সাহল ইবনু আবূ হাস্মাহ্ (রাঃ) হতে ভয়কালীন সালাত সম্পর্কে বর্ণিত। তিনি বলেন, ইমাম কেবলামুখী হয়ে দাঁড়াবে এবং তাদের এক দল ইমামের সাথে দাঁড়াবে, আর এক দল শত্রুর সামনা-সামনি দাঁড়াবে এবং তাদের চেহারা থাকবে শত্রুর দিকে। ইমাম তাদের নিয়ে একটি রুকূ' করবেন এবং তারা তাদের জন্যে একটি রুকূ' করবে ও তারা দু'টি সিজদাহ্ করবে তাদের স্থানে। অতঃপর এরা তাদের স্থানে চলে যাবে ও অন্যরা এসে যাবে। ইমাম তাদের নিয়ে রুকূ' করবে ও দু'টি সিজদাহ্ করবে। অতএব ইমামের সালাত হবে দু' রাক্'আত আর তাদের হবে এক রাক্'আত। অতঃপর তারা একটি রুকূ' করবে ও দু'টি সিজদাহ্ করবে।
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৫৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাহল ইবন আবু হাসমা রাঃ থেকে ভয়কালীন সালাতের পদ্ধতি এসেছে। ইমাম কেবলামুখী হয়ে দাঁড়াবেন। একদল তাঁর সাথে থাকবে, আর অন্যদল শত্রুর সামনে দাঁড়াবে, তাদের মুখ থাকবে শত্রুর দিকে। ইমাম প্রথম দলকে নিয়ে এক রুকু করবেন। তারা নিজেদের অংশ আদায় করবে এবং দুই সিজদা করবে। তারপর তারা শত্রুর দিকে যাবে, আর অন্যদল এসে ইমামের সাথে দাঁড়াবে। ইমাম তাদের নিয়ে রুকু ও দুই সিজদা করবেন। ফলে ইমামের সালাত হবে দুই রাকাত, আর তাদের প্রত্যেকের প্রথমে এক রাকাত। পরে তারা নিজেদের বাকি অংশ পূর্ণ করবে। হাদিসটি ভয়কালীন সালাতের নিয়মকে সংক্ষিপ্তভাবে সাজিয়ে বলে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইমাম কেবলামুখী হয়ে সালাত শুরু করবেন।
- একদল ইমামের সাথে, আরেক দল শত্রুর সামনে থাকবে।
- দল বদল করে উভয় দল সালাতে অংশ নেবে।
- প্রত্যেক দল নিজেদের বাকি অংশ পূর্ণ করবে।
