১৯/৩১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৯০ - উভয় ঈদের নামায
দু’ঈদ একত্রিত হয়ে যাওয়া এবং তাতে উপস্থিত হওয়া
সুনানে আন-নাসায়ী : ১৫৯০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫৯০
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، قُلْتُ عَنْ أَبِيهِ، قَالَ: نَعَمْ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْجُمُعَةِ وَالْعِيدِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ، وَإِذَا اجْتَمَعَ الْجُمُعَةُ وَالْعِيدُ فِي يَوْمٍ قَرَأَ بِهِمَا»
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) জুমু'আহ্ এবং ঈদের সালাতে "সাব্বিহিসমা রব্বিকাল আ'লা-" (৮৭. সূরা আল আ'লা-) এবং "হাল আতা-কা হাদীসুল গ-শিয়াহ" (৮৮. সূরা আল গ-শিয়াহ্) পড়তেন। আর যখন জুমু'আহ্ এবং ঈদ একই দিনে হয়ে যেত তখন জুমু'আহ্ এবং ঈদের সালাতে উক্ত সূরা দু'টি পাঠ করতেন।
