১৯/৩২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৯১ - উভয় ঈদের নামায
যে ব্যক্তি দু’ঈদের সলাতে উপস্থিত থেকেছে তার জন্যে জুমু‘আর সলাতে উপস্থিত না থাকার অনুমতি
সুনানে আন-নাসায়ী : ১৫৯১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫৯১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ إِيَاسِ بْنِ أَبِي رَمْلَةَ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ، سَأَلَ زَيْدَ بْنَ أَرْقَمَ أَشَهِدْتَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِيدَيْنِ؟ قَالَ: نَعَمْ، «صَلَّى الْعِيدَ مِنْ أَوَّلِ النَّهَارِ، ثُمَّ رَخَّصَ فِي الْجُمُعَةِ»
ইয়াস ইবনু আবূ রামলা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি মু'আবিয়াহ্ (রাঃ)-কে যায়দ ইবনু আরক্বাম (রাঃ)-কে প্রশ্ন করতে শুনেছি, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)- এর সাথে ঈদ এবং জুমু'আর সালাতে শরীক ছিলেন? তিনি বললেন, হ্যাঁ; তিনি ঈদের সালাত দিনের শুরুতে আদায় করেছিলেন। অতঃপর (গ্রামের অধিবাসীদেরকে) জুমু'আর সালাতে উপস্থিত না হওয়ার অনুমতি দিয়েছিলেন।
