১৯/৩২. অধ্যায়ঃ
যে ব্যক্তি দু'ঈদের সলাতে উপস্থিত থেকেছে তার জন্যে জুমু'আর সলাতে উপস্থিত না থাকার অনুমতি
সুনানে নাসাঈ : ১৫৯২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৯২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنِي وَهْبُ بْنُ كَيْسَانَ، قَالَ: «اجْتَمَعَ عِيدَانِ عَلَى عَهْدِ ابْنِ الزُّبَيْرِ فَأَخَّرَ الْخُرُوجَ حَتَّى تَعَالَى النَّهَارُ، ثُمَّ خَرَجَ فَخَطَبَ فَأَطَالَ الْخُطْبَةَ، ثُمَّ نَزَلَ فَصَلَّى وَلَمْ يُصَلِّ لِلنَّاسِ يَوْمَئِذٍ الْجُمُعَةَ»، فَذُكِرَ ذَلِكَ لِابْنِ عَبَّاسٍ فَقَالَ: أَصَابَ السُّنَّةَ
ওয়াহাব ইব্ন কায়সান (রাঃ) হতে বর্ণিতঃ
ওয়াহব ইবন কায়সান (রহঃ) বর্ণনা করেন যে, ইবনুজ যুবাইর (রাঃ)-এর যামানায় একবার ঈদ এবং জুমা একত্রিত হয়ে গিয়েছিল। তিনি সূর্য উপরে না উঠা পর্যন্ত ঈদের সালাত আদায় করার জন্যে বের হতে দেরি করলেন। অতঃপর বের হলেন এবং খুতবা দিলেন এবং খুতবাকে লম্বা করলেন, অতঃপর নীচে নামলেন এবং সালাত আদায় করলেন। আর সেদিন লোকেদের নিয়ে জুমার সালাত আদায় করলেন না। এ ঘটনা ইবন আব্বাস (রাঃ)-এর সমীপে উল্লেখ করা হলে তিনি বললেন, তিনি সুন্নাত মতোই করেছেন।
