১/১১৮. অধ্যায়ঃ
পুরুষাঙ্গ স্পর্শ করার কারণে উযূ করা
সুনানে নাসাঈ : ১৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৩
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَعْنٌ، أَنْبَأَنَا مَالِكٌ، ح وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ الْقَاسِمِ قَالَا: أَنْبَأَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ يَقُولُ: دَخَلْتُ عَلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ فَذَكَرْنَا مَا يَكُونُ مِنْهُ الْوُضُوءُ. فَقَالَ مرْوانُ: مِنْ مَسِّ الذَّكَرِ الْوُضُوءُ. فَقَالَ عُرْوَةُ مَا عَلِمْتُ ذَلِكَ. فَقَالَ مَرْوَانُ: أَخْبَرَتْنِي بُسْرَةُ بِنْتُ صَفْوَانَ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا مَسَّ أَحَدُكُمْ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ»
আবদুল্লাহ ইব্ন আবূ বকর ইব্ন আমর ইব্ন হায্ম হতে বর্ণিতঃ
তিনি উরওয়া ইবনু যুবাইরকে বলতে শুনেছেন যে, আমি মারওয়ান ইবনু হাকাম-এর কাছে এসে কোন কোন কারণে ওজু করতে হয় তা আলোচনা করলাম। মারওয়ান বললেন, পুরুষাঙ্গ স্পর্শ করলে ওজু করতে হবে। উরওয়া বললেন, আমি তো তা জানি না। মারওয়ান বললেন, বুসরাহ বিনতু সাফওয়ান (রাঃ) আমাকে বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যখন তোমাদের কেউ স্বীয় পুরুষাঙ্গ স্পর্শ করে তখন তার ওজু করা উচিত।
