১/১১৮. অধ্যায়ঃ
পুরুষাঙ্গ স্পর্শ করার কারণে উযূ করা
সুনানে নাসাঈ : ১৬৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ، عَنْ شُعَيْبٍ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ يَقُولُ: ذَكَرَ مَرْوَانُ فِي إِمَارَتِهِ عَلَى الْمَدِينَةِ أَنَّهُ يُتَوَضَّأُ مِنْ مَسِّ الذَّكَرِ إِذَا أَفْضَى إِلَيْهِ الرَّجُلُ بِيَدِهِ، فَأَنْكَرْتُ ذَلِكَ، وَقُلْتُ: لَا وُضُوءَ عَلَى مَنْ مَسَّهُ فَقَالَ مَرْوَانُ: أَخْبَرَتْنِي بُسْرَةُ بِنْتُ صَفْوَانَ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ مَا يُتَوَضَّأُ مِنْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيُتَوَضَّأُ مِنْ مَسِّ الذَّكَرِ» قَالَ عُرْوَةُ: فَلَمْ أَزَلْ أُمَارِي مَرْوَانَ حَتَّى دَعَا رَجُلًا مِنْ حَرَسِهِ فَأَرْسَلَهُ إِلَى بُسْرَةَ فَسَأَلَهَا عَمَّا حَدَّثَتْ مَرْوَانَ، فَأَرْسَلَتْ إِلَيْهِ بُسْرَةُ بِمِثْلِ الَّذِي حَدَّثَنِي عَنْهَا مَرْوَانُ
যুহ্রী (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু আবু বকর ইবনু আমর ইবনু হাজম (রহঃ) আমাকে বলেছেন, তিনি উরওয়া ইবনু যুবাইর-কে বলতে শুনেছেন যে, মারওয়ান তাঁর মদিনায় শাসনকালে উল্লেখ করেছেন, কোনো লোক স্বীয় হাত দিয়ে পুরুষাঙ্গ স্পর্শ করলে সে ওজু করবে। (উরওয়া বলেন,) আমি অস্বীকার করলাম এবং বললাম, যে লোক তা স্পর্শ করে তার ওজু করতে হবে না। তখন মারওয়ান বললেন, বুসরা বিনতু সাফওয়ান (রাঃ) আমাকে বলেছেন যে, তিনি যে যে কারণে ওজু করতে হয় রাসূলুল্লাহ (ﷺ)-কে তা উল্লেখ করতে শুনেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পুরুষাঙ্গ স্পর্শ করলে ওজু করতে হবে। উরওয়া বলেন, অতএব আমি এ ব্যাপারে মারওয়ান-এর সাথে বিতর্কে লিপ্ত হলাম। অবশেষে তিনি তাঁর দেহরক্ষীদের একজনকে ডেকে বুসরার কাছে পাঠালেন। সে বুসরাকে মারওয়ান-এর কাছে তিনি যে হাদিস বর্ণনা করেছেন সে সম্বন্ধে প্রশ্ন করল। বুসরা তার কাছে ঐরূপই বলে পাঠালেন যেরূপ মারওয়ান আমার কাছে হাদিস বর্ণনা করেছেন।
