২০/১৭. অধ্যায়ঃ

সারারাত জাগরণ সম্পর্কে 'আয়িশাহ্ (রাঃ)-এর বর্ণনায় মতপার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৪২

أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ، عَنْ يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ، فَقَالَ: «مَنْ هَذِهِ؟» قَالَتْ: فُلَانَةُ، لَا تَنَامُ، فَذَكَرَتْ مِنْ صَلَاتِهَا، فَقَالَ: «مَهْ عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ، فَوَاللَّهِ لَا يَمَلُّ اللَّهُ عَزَّ وَجَلَّ حَتَّى تَمَلُّوا، وَلَكِنَّ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَا دَاوَمَ عَلَيْهِ صَاحِبُهُ»

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) একবার তাঁর কাছে আসলেন, তখন তাঁর নিকট একজন মহিলা ছিল। তিনি জিজ্ঞেস করলেন, এ মহিলা কে? আয়িশা (রাঃ) বলেন, সে অমুক। সে রাতে ঘুমায় না এবং তার সালাতের কথাও উল্লেখ করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা বিরত থাক। যতটুকু তোমাদের সাধ্যে কুলায় ততটুকুই তোমরা কর্তব্য জ্ঞান করে নাও। আল্লাহর কসম! আল্লাহ তা’আলা কখনো তোমাদের নেকি দেয়ার ব্যাপারে কুণ্ঠাবোধ করবেন না যতক্ষণ না তোমরাই ক্লান্ত হয়ে যাবে। তাঁর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো সেটা যা আমলকারী সর্বদা করে থাকে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন