২০/১৭. অধ্যায়ঃ

সারারাত জাগরণ সম্পর্কে 'আয়িশাহ্ (রাঃ)-এর বর্ণনায় মতপার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৪৩

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ فَرَأَى حَبْلًا مَمْدُودًا بَيْنَ سَارِيَتَيْنِ، فَقَالَ: «مَا هَذَا الْحَبْلُ؟» فَقَالُوا: لِزَيْنَبَ تُصَلِّي، فَإِذَا فَتَرَتْ تَعَلَّقَتْ بِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُلُّوهُ، لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ»

আনাস ইব্‌ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) একবার মসজিদে প্রবেশ করে দু’ খুঁটির মাঝখানে একটা রশি টানানো দেখে প্রশ্ন করলেন, এটা কিসের রশি? সাহাবীরা বললেন, এটা যায়নাব (রাঃ)-এর রশি। যখন তিনি দাঁড়াতে অসমর্থ হয়ে যান, তখন এ রশির সাথে লটকে থেকে নামাজ আদায় করে থাকেন। নবী (ﷺ) বললেন, ঐ রশি খুলে ফেল। তোমরা প্রফুল্লতা অবশিষ্ট থাকা পর্যন্ত নামাজ আদায় করবে। আর যখনি ক্লান্ত হয়ে পড়বে তখন বসে পড়বে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন