২০/১৭. অধ্যায়ঃ
সারারাত জাগরণ সম্পর্কে 'আয়িশাহ্ (রাঃ)-এর বর্ণনায় মতপার্থক্য
সুনানে নাসাঈ : ১৬৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৪৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، وَاللَّفْظُ لَهُ، عَنْ سُفْيَانَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، قَالَ: سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ يَقُولُ: قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَوَرَّمَتْ قَدَمَاهُ، فَقِيلَ لَهُ: قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ: «أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا»
যিয়াদ ইব্ন আলাকাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মুগীরাহ ইবন শু’আবাকে বলতে শুনেছি যে, নবী (ﷺ) এত দীর্ঘক্ষণ সালাতে দাঁড়িয়ে রইলেন যে, তাঁর কদমদ্বয় ফুলে গেল। তাঁকে বলা হলো, আল্লাহ তা’আলা আপনার পূর্বাপর সমুদয় ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন। (এতদসত্ত্বেও আপনি ইবাদতে এত কষ্ট কেন করছেন?)রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না?
