২০/১৯. অধ্যায়ঃ
নাফ্ল সলাত বসে বসে আদায় করা এবং আবু ইসহাক্ব-এর বণনায় মতপার্থক্য
সুনানে নাসাঈ : ১৬৫৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৫৪
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَقَ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: «مَا مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَانَ أَكْثَرُ صَلَاتِهِ قَاعِدًا إِلَّا الْفَرِيضَةَ، وَكَانَ أَحَبُّ الْعَمَلِ إِلَيْهِ أَدْوَمَهُ وَإِنْ قَلَّ»
উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
ফরজ সালাত ব্যতীত রাসূলুল্লাহ (ﷺ)-এর ইনতিকাল অবধি বেশিরভাগ সালাত ছিল বসা অবস্থায়। আর তাঁর কাছে সর্বাধিক প্রিয় আমল ছিল যা সর্বদা করা হত, তা পরিমাণে অল্পই হোক না কেন।
