২০/২০. অধ্যায়ঃ
বসে বসে সলাত আদায় করার চাইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করার ফাযীলাত
সুনানে নাসাঈ : ১৬৫৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৫৯
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي جَالِسًا، فَقُلْتُ: حُدِّثْتُ أَنَّكَ قُلْتَ: «إِنَّ صَلَاةَ الْقَاعِدِ عَلَى النِّصْفِ مِنْ صَلَاةِ الْقَائِمِ»، وَأَنْتَ تُصَلِّي قَاعِدًا، قَالَ: «أَجَلْ، وَلَكِنِّي لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ»
আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি একবার নাবী (ﷺ)-কে বসা অবস্থায় সালাত আদায় করতে দেখলাম। আমি বললাম, আমার নিকট বর্ণনা করা হয়েছে যে, আপনি বলেছেন, বসে বসে সালাত আদায়কারীর নেকী দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক। অথচ আপনি বসে বসে সালাত আদায় করেছেন? তিনি বললেন, নিশ্চয়; কিন্তু আমি তোমাদের কারো মতো নই।
