২০/২২. অধ্যায়ঃ
বসে বসে সলাত কিরূপে আদায় করতে হবে?
সুনানে নাসাঈ : ১৬৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৬১
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ حَفْصٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مُتَرَبِّعًا»، قَالَ: أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «لَا أَعْلَمُ أَحَدًا رَوَى هَذَا الْحَدِيثَ غَيْرَ أَبِي دَاوُدَ وَهُوَ ثِقَةٌ، وَلَا أَحْسِبُ هَذَا الْحَدِيثَ إِلَّا خَطَأً وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে একবার দেখলাম যে, তিনি চারজানু হয়ে সালাত আদায় করছেন।আবু আবদুর রহমান (নাসায়ী) বলেন, অত্র হাদিস আবু দাউদ (রহঃ) ভিন্ন অন্য কেউ বর্ণনা করেছেন বলে আমার জানা নেই। তিনি অবশ্য নির্ভরযোগ্য কিন্তু আমি অত্র হাদিস ভুল ভিন্ন কিছুই মনে করি না। আল্লাহই ভালো জানেন।
