১/১২০. অধ্যায়ঃ
কামভাব ছাড়া কোন লোক স্বীয় স্ত্রীকে স্পর্শ করলে উযূ না করা
সুনানে নাসাঈ : ১৬৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৭
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ يُحَدِّثُ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «لَقَدْ رَأَيْتُمُونِي مُعْتَرِضَةً بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فَإِذَا أَرَادَ أَنْ يَسْجُدَ غَمَزَ رِجْلِي فَضَمَمْتُهَا إِلَيَّ، ثُمَّ يَسْجُدُ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
তোমরা (চাইলে) আমাকে দেখতে পেতে যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে আড়াআড়ি শুয়ে আছি আর তিনি (ﷺ) সালাত আদায় করছেন। যখন তিনি (ﷺ) সিজদা করতে ইচ্ছা করতেন আমার পায়ে খোঁচা দিতেন তখন আমি তা আমার দিকে টেনে নিতাম। তারপর তিনি সিজদা করতেন।
