১/১২০. অধ্যায়ঃ
কামভাব ছাড়া কোন লোক স্বীয় স্ত্রীকে স্পর্শ করলে উযূ না করা
সুনানে নাসাঈ : ১৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلَايَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي فَقَبَضْتُ رِجْلَيَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا، وَالْبُيُوتُ يَوْمِئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে শায়িত থাকতাম আর আমার পা দুটি তাঁর কেবলার দিকে থাকত। যখন রাসূলুল্লাহ (ﷺ) সিজদা করতেন হাত দিয়ে আমাকে ঠেলা দিতেন আর আমি আমার পা দুটি টেনে নিতাম। আবার যখন তিনি দাঁড়াতেন তখন আমি তা মেলে দিতাম আর ঘরে তখন কোন বাতি থাকত না।
