১/১২০. অধ্যায়ঃ
কামভাব ছাড়া কোন লোক স্বীয় স্ত্রীকে স্পর্শ করলে উযূ না করা
সুনানে নাসাঈ : ১৬৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَنُصَيْرُ بْنُ الْفَرَجِ وَاللَّفْظُ لَهُ قَالَا: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: فَقَدْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَجَعَلْتُ أَطْلُبُهُ بِيَدِي فَوَقَعَتْ يَدِي عَلَى قَدَمَيْهِ وَهُمَا مَنْصُوبَتَانِ وَهُوَ سَاجِدٌ يَقُولُ: «أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
এক রাতে আমি নবী (ﷺ)-কে বিছানায় পাচ্ছিলাম না। তখন আমার হাত দ্বারা তাঁকে খুঁজতে লাগলাম। যখন আমার হাত তাঁর দুই পায়ের উপর পড়ল। তখন তাঁর পা দুটো খাড়া ছিল আর তিনি ছিলেন সিজদারত। তিনি বলছিলেন-"আউজু বিরিজাকিকা মিন সাখাতিকা ওয়া বিমু'আফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউজু বিকা মিনকা, লা আহসি সানাআন আলাইকা, আন্তা কামা আসনাইতা আলা নাফসিকা"(হে আল্লাহ! তোমার সন্তুষ্টির দ্বারা তোমার অসন্তুষ্টি হতে আশ্রয় চাই, আর তোমার ক্ষমার দ্বারা তোমার শাস্তি থেকে, আর তোমার কাছেই তোমার ক্রোধ থেকে আশ্রয় চাই, তোমার প্রশংসা করে আমি শেষ করতে পারি না, তুমি নিজেই যেমন নিজের প্রশংসা করেছ)।
