২০/২৮. অধ্যায়ঃ
নিদ্রা যাওয়ার পূর্বে বিতরের সলাত আদায় করার প্রতি উদ্বুদ্ধ করা
সুনানে নাসাঈ : ১৬৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৭৭
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ سَلْمٍ، وَمُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، عَنْ النَّضْرِ بْنِ شُمَيْلٍ، قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ أَبِي شِمْرٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: " أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلَاثٍ: النَّوْمِ عَلَى وِتْرٍ، وَصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَكْعَتَيِ الضُّحَى "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমার অন্তরঙ্গ বন্ধু নবী (ﷺ) আমাকে তিনটি কাজের ওয়াসিয়্যাত করে গেছেন।(১) বিতরের সালাত আদায় করে নিদ্রা যাওয়া।(২) প্রত্যেক মাসে (আইয়্যামে বীযের) তিনদিন সিয়াম পালন করা।(৩) চাশতের (পূর্বাহ্নের) দুই রাকাত সালাত আদায় করা।
[১]খারিজা ইব্ন হুযাফা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সালাত বর্ধিত করে দিয়েছেন, তাহল বিত্রের সালাত। তোমরা উক্ত সালাত ইশা ও ফজরের মধ্যবর্তী সময়ে আদায় করবে। ইমাম আবূ হানীফা (রহঃ)-এর মশহুর মতানুযায়ী বিত্রের সালাত হল ওয়াজিব।
