২০/৪১. অধ্যায়ঃ
পাঁচ রাক'আত দ্বারা বিজোড় কিভাবে করতে হবে? হাদীস বর্ণনায় হাকাম-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭১৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ الْحُسَيْنِ، عَنْ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، قَالَ: «الْوِتْرُ سَبْعٌ فَلَا أَقَلَّ مِنْ خَمْسٍ»، فَذَكَرْتُ ذَلِكَ لِإِبْرَاهِيمَ، فَقَالَ: عَمَّنْ ذَكَرَهُ؟ قُلْتُ: لَا أَدْرِي، قَالَ الْحَكَمُ: فَحَجَجْتُ، فَلَقِيتُ مِقْسَمًا، فَقُلْتُ لَهُ: عَمَّنْ قَالَ؟ عَنِ الثِّقَةِ، عَنْ عَائِشَةَ، وَعَنْ مَيْمُونَةَ---[حكم الألباني] صحيح لغيره
মিকসাম (রাঃ) হতে বর্ণিতঃ
বিতর সালাত সাত রাকাত; তবে পাঁচ রাকাতের কম নয়।রাবী (হাকাম) বলেন, আমি এ কথা ইব্রাহিম (রহঃ)-কে বললে তিনি বললেন, রাবী (মিকসাম) এ হাদিস কার নিকট হতে বর্ণনা করেছেন? আমি বললাম, আমার জানা নেই। হাকাম বলেন, অতঃপর আমি হজ্জের উদ্দেশে রওয়ানা করলে মিকসাম (রহঃ)-এর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি তাঁকে বললাম, আপনি এ হাদিস কার কাছ থেকে বর্ণনা করেছেন? তিনি বললেন, একজন নির্ভরযোগ্য রাবী থেকে; তিনি আয়িশা এবং মাইমুনা (রাঃ) হতে।
