২০/৫৪. অধ্যায়ঃ
বিত্রের সলাত শেষে তাসবীহ পাঠ করা এবং হাদীস বর্ণনায় সুফইয়ান-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৫৩
أَخْبَرَنَا حَرَمِيُّ بْنُ يُونُسَ بْنِ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، قَالَ: سَمِعْتُ زُبَيْدًا يُحَدِّثُ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَإِذَا سَلَّمَ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثَ مَرَّاتٍ يَمُدُّ صَوْتَهُ فِي الثَّالِثَةِ ثُمَّ يَرْفَعُ
আব্দুর রহমান ইব্ন আবযা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) “সাব্বিহিস্মা রব্বিকাল আ'লা”, “কুল ইয়া আইয়্যুহাল কাফিরুন” এবং “কুল হুওয়াল্লাহু আহাদ” দ্বারা বিতরের সালাত আদায় করতেন এবং যখন সালাম ফিরাতেন তখন তিনবার উচ্চৈঃস্বরে “সুবহানাল মালিকিল কুদ্দুস” বলতেন। তৃতীয়বারে আওয়াজ উঁচু ও দীর্ঘায়িত করতেন।
