২০/৬০. অধ্যায়ঃ
ফাজরের দু' রাক্'আত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি'-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭৭২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৭২
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَقَ، عَنْ أَبِي عَاصِمٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّهَا أَخْبَرَتْهُ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁকে খবর দিয়েছেন, ফজরের আজান দিয়ে মুয়াজ্জিন চুপ হয়ে গেলে রাসূলুল্লাহ (ﷺ) সংক্ষিপ্তভাবে দু' রাকাত ফজরের সুন্নত আদায় করতেন।
