২১/১১. অধ্যায়ঃ
মৃত ব্যক্তিকে চুমু দেয়া
সুনানে নাসাঈ : ১৮৪১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৪১
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: قَالَ مَعْمَرٌ، وَيُونُسُ، قَالَ الزُّهْرِيُّ، وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، أَنَّ أَبَا بَكْرٍ أَقْبَلَ عَلَى فَرَسٍ مِنْ مَسْكَنِهِ بِالسُّنُحِ حَتَّى نَزَلَ، فَدَخَلَ الْمَسْجِدَ فَلَمْ يُكَلِّمِ النَّاسَ حَتَّى دَخَلَ عَلَى عَائِشَةَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسَجًّى بِبُرْدٍ حِبَرَةٍ فَكَشَفَ عَنْ وَجْهِهِ، ثُمَّ أَكَبَّ عَلَيْهِ فَقَبَّلَهُ، فَبَكَى، ثُمَّ قَالَ: «بَأبِى أَنْتَ، وَاللَّهِ لَا يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ مَوْتَتَيْنِ أَبَدًا أَمَّا الْمَوْتَةُ الَّتِي كَتَبَ اللَّهُ عَلَيْكَ فَقَدْ مِتَّهَا»
আবূ সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ) তাঁকে অবহিত করেছেন যে, আবু বকর (রাঃ) তাঁর সুনহ নামক স্থানের বাসস্থান থেকে একটি ঘোড়ায় আরোহণ করে এসে মসজিদে প্রবেশ করলেন। তিনি কারো সাথে কোনো কথাবার্তা না বলে আয়িশার কাছে গেলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) একটি ইয়ামানী চাদরে আবৃত ছিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখমণ্ডল থেকে তা সরিয়ে ঝুঁকে পড়ে তাঁকে চুমু দিলেন এবং কাঁদতে কাঁদতে বললেন: আপনার ওপর আমার বাবা কুরবান হোক; আল্লাহর শপথ! আল্লাহ তাআলা আপনাকে কখনো দু’বার মৃত্যু দিবেন না। যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল সে মৃত্যু আপনি বরণ করে নিয়েছেন।
