২১/২২. অধ্যায়ঃ

বিপদের সময় সাওয়াবের নিয়্যাতে ধৈর্যধারণ করার নির্দেশ

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৭০

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِيَاسٍ وَهُوَ مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ ابْنٌ لَهُ فَقَالَ لَهُ: «أَتُحِبُّهُ؟» فَقَالَ: أَحَبَّكَ اللَّهُ كَمَا أُحِبُّهُ، فَمَاتَ، فَفَقَدَهُ، فَسَأَلَ عَنْهُ، فَقَالَ: «مَا يَسُرُّكَ أَنْ لَا تَأْتِيَ بَابًا مِنْ أَبْوَابِ الْجَنَّةِ إِلَّا وَجَدْتَهُ عِنْدَهُ يَسْعَى يَفْتَحُ لَكَ؟»

বুরারা (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে আসলো। তার সাথে তার ছেলে ছিল। তিনি (ﷺ) তাকে বললেন, তুমি কি একে ভালবাসো? ঐ ব্যক্তি বলল, আল্লাহ আপনাকে এরূপ ভালবাসুন, যেরূপ আমি তাকে ভালবাসি। এরপর সে ছেলে মারা গেল। তিনি (ﷺ) ছেলেকে দেখতে না পেয়ে তার সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং বললেন, তুমি কি এতে আনন্দিত হবে না যে, তুমি জান্নাতের যে দরজা দিয়েই প্রবেশ করবে সে দরজার সামনে তোমার ছেলেকে দেখতে পাবে এমতাবস্থায় যে, সে দৌড়ে যাচ্ছে তোমার জন্য দরজা খোলাতে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন