২১/৩৬. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির শরীরে পোশাক জড়িয়ে দেয়া
সুনানে নাসাঈ : ১৮৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৯৩
خْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَيُّوبُ بْنُ أَبِي تَمِيمَةَ، أَنَّهُ سَمِعَ مُحَمَّدَ بْنَ سِيرِينَ، يَقُولُ: كَانَتْ أُمُّ عَطِيَّةَ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ قَدِمَتْ تُبَادِرُ ابْنًا لَهَا، فَلَمْ تُدْرِكْهُ، حَدَّثَتْنَا قَالَتْ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكِ إِنْ رَأَيْتُنَّ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، فَلَمَّا فَرَغْنَا أَلْقَى إِلَيْنَا حِقْوَهُ وَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ»، وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، قَالَ: لَا أَدْرِي أَيُّ بَنَاتِهِ قَالَ: قُلْتُ: مَا قَوْلُهُ أَشْعِرْنَهَا إِيَّاهُ؟ أَتُؤَزَّرُ بِهِ؟ قَالَ: لَا أُرَاهُ إِلَّا أَنْ يَقُولَ الْفُفْنَهَا فِيهِ
উম্মে আতিয়্যা (রাঃ) হতে বর্ণিতঃ
উম্মু আতিয়্যা (রাঃ) একজন আনসারী মহিলা ছিলেন, তিনি [বসরায়] এসে তাড়াতাড়ি তার ছেলের কাছে গেলেন। কিন্তু তাকে পেলেন না। [কারণ, সে ইতিপূর্বে মারা গিয়েছিল] তিনি বর্ণনা করতে গিয়ে বলেন, নবী (ﷺ) আমাদের কাছে আসলেন, আমরা তখন তাঁর মেয়েকে গোসল করাচ্ছিলাম। তাকে তিনবার, পাঁচবার বা যদি তোমরা প্রয়োজনবোধ কর তবে আরও বেশি গোসল করাবে। পানি এবং বরই পাতা দ্বারা এবং শেষবার কর্পূর বা কর্পূরের কিছু অংশ দেবে। আর যখন তোমরা গোসল শেষ করবে আমাকে জানাবে। যখন আমরা শেষ করলাম তখন তিনি স্বীয় লুঙ্গি আমাদেরকে দিয়ে বললেন, তোমরা তার শরীরে এটা জড়িয়ে দাও। তিনি এর চেয়ে কিছু বলেননি।আইয়ুব ইবনু আবি তামীমা বলেন যে, আমি জানি না সে রাসূলুল্লাহ (ﷺ)-এর কোন মেয়ে ছিল? তিনি (ﷺ) বলেন, আমি বললাম, "তাকে জড়িয়ে দাও”-এর অর্থ কি? এটা কি তাকে লুঙ্গি হিসেবে পরিধান করানো হবে? তিনি বললেন, তা আমার মনে হয় না, তবে তিনি হয়তো বলেছিলেন তা দিয়ে পেঁচিয়ে দাও।
