২১/৩৬. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির শরীরে পোশাক জড়িয়ে দেয়া
সুনানে নাসাঈ : ১৮৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৯৪
أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ النَّسَائِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ: تُوُفِّيَ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكِ إِنْ رَأَيْتُنَّ ذَلِكِ، وَاغْسِلْنَهَا بِالسِّدْرِ وَالْمَاءِ، وَاجْعَلْنَ فِي آخِرِ ذَلِكِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، قَالَتْ: فَآذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ فَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ»
উম্মে আতিয়্যা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর এক মেয়ের মৃত্যু হলে তিনি বললেন, “তাকে তিনবার, পাঁচবার বা তার চেয়েও বেশি গোসল করাও যদি তোমরা প্রয়োজন মনে কর। আর তাকে পানি এবং বরই পাতা দ্বারা গোসল করাও আর শেষবারে কর্পূর বা কর্পূরের কিছু অংশ দিও। তোমরা গোসল শেষে আমাকে জানাও।” তিনি বলেন, “আমরা তাঁকে সংবাদ দিলে তিনি আমাদের নিকট তার লুঙ্গি দিয়ে দিয়ে বললেন যে, এটা তার শরীরে পেঁচিয়ে দিও।”
