২১/৪০. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ১৯০০ - মুনাফিকের জানাজা ও কুরআনের নিষেধ

কাফনে কামীস ব্যবহার করা

মুনাফিকের জানাজা: আব্দুল্লাহ ইবন উবাই ও চূড়ান্ত নিষেধ

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৯০০

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: لَمَّا مَاتَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: اعْطِنِي قَمِيصَكَ حَتَّى أُكَفِّنَهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ قَمِيصَهُ ثُمَّ قَالَ: «إِذَا فَرَغْتُمْ فَآذِنُونِي أُصَلِّي عَلَيْهِ»، فَجَذَبَهُ عُمَرُ وَقَالَ: قَدْ نَهَاكَ اللَّهُ أَنْ تُصَلِّيَ عَلَى الْمُنَافِقِينَ، فَقَالَ: " أَنَا بَيْنَ خِيرَتَيْنِ، قَالَ: اسْتَغْفِرْ لَهُمْ، أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ "، فَصَلَّى عَلَيْهِ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ} [التوبة: 84] فَتَرَكَ الصَّلَاةَ عَلَيْهِمْ

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

যখন 'আবদুল্লাহ ইবনু উবাই মারা গেলে তার ছেলে নবী (ﷺ)-এর কাছে এসে বললেন, আপনি আমাকে আপনার কামীস দিয়ে দিন যাতে আমি তা দিয়ে তাকে কাফন দিতে পারি, তার জানাযা আদায় করিয়ে দিন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি (ﷺ) তাকে তাঁর নিজ কামীস দিয়ে দিলেন। তারপর বললেন, যখন তোমরা গোসল করা শেষ করবে আমাকে সংবাদ দিও আমি তার জানাযা আদায় করব।'উমর (রাঃ) তাঁকে টেনে ধরে বললেন, আপনাকে তো আল্লাহ তা'আলা মুনাফিকদের জানাযা আদায় করতে নিষেধ করেছেন। তিনি (ﷺ) বললেন, মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা বা না করার ব্যাপারে আমাকে ইখতিয়ার দেয়া হয়েছে। আল্লাহ তা'আলা বলেছেন: তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা কর অথবা না কর। অতঃপর তিনি তাঁর জানাযা আদায় করলেন।তারপর আল্লাহ তা'আলা অবতীর্ণ করলেন, وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ "তাদের মধ্যে কেউ মারা গেলে তুমি কখনো তার জন্য জানাযার সালাত আদায় করবে না এবং তার কবরের পাশে দাঁড়াবে না"- (সূরা আত্ তাওবাহ্ ৯: ৮৪)।এরপর থেকে তিনি (ﷺ) মুনাফিকদের জন্য জানাযা আদায় করা ত্যাগ করলেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৯০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আব্দুল্লাহ ইবন উবাইয়ের মৃত্যুর পর ঘটনার ধারাবাহিকতা এসেছে। তার ছেলে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে কামীস চান, যাতে তা দিয়ে পিতাকে কাফন দিতে পারেন। তিনি জানাজার সালাত ও ক্ষমা প্রার্থনার অনুরোধও করেন। নবী (صلى الله عليه وسلم) নিজের কামীস দেন এবং গোসল শেষ হলে জানাতে বলেন। উমর (রাঃ) আপত্তি করলে তিনি তখনকার আয়াতের ভাষা অনুযায়ী ক্ষমা চাওয়া বা না চাওয়ার সুযোগের কথা বলেন এবং জানাজা আদায় করেন। এরপর সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত নাজিল হয়—মুনাফিকদের কেউ মারা গেলে তাদের জানাজার সালাত না পড়া এবং কবরের পাশে না দাঁড়ানোর নির্দেশ আসে। তারপর থেকে নবী (صلى الله عليه وسلم) মুনাফিকদের জানাজা পড়া ছেড়ে দেন। হাদিসটির মূল শিক্ষা হলো, পরবর্তী ওহি আসার পর আমল পরিবর্তিত হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) আব্দুল্লাহ ইবন উবাইয়ের ছেলেকে নিজের কামীস দিয়েছিলেন।
  • প্রথমে তিনি তার জানাজার সালাত আদায় করেছিলেন।
  • পরে সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতে মুনাফিকদের জানাজা নিষিদ্ধ করা হয়।
  • চূড়ান্ত নির্দেশ আসার পর নবী (صلى الله عليه وسلم) তাদের জানাজা পড়া ছেড়ে দেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন