২১/৪৪. অধ্যায়ঃ

দ্রুত জানাযার কাজ সম্পন্ন করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯০৯

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا وُضِعَتِ الْجَنَازَةُ فَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ: قَدِّمُونِي قَدِّمُونِي، وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ، قَالَتْ: يَا وَيْلَهَا إِلَى أَيْنَ تَذْهَبُونَ بِهَا، يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الْإِنْسَانَ، وَلَوْ سَمِعَهَا الْإِنْسَانُ لَصَعِقَ "

আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ

সাঈদ ইবনে আবু সাঈদ (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন। তিনি আবু সাঈদ আল খুদরী (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন কোনো মৃত ব্যক্তিকে খাটিয়ায় রাখা হয় আর লোকজন তাকে কাঁধে বহন করে তখন যদি সে সৎকর্মশীল হয় তবে সে বলতে থাকে, “আমাকে শীঘ্রই পাঠাও” “আমাকে দ্রুত কবর দাও”। আর যদি অসৎ হয় তবে সে বলতে থাকে, হায় আফসোস! তোমরা লাশ কোথায় নিয়ে যাচ্ছ? তার চিৎকার মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। যদি মানুষ তা শুনতে পেত তবে অবশ্যই বেহুঁশ হয়ে পড়ত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন