২১/৪৪. অধ্যায়ঃ
দ্রুত জানাযার কাজ সম্পন্ন করা
সুনানে নাসাঈ : ১৯১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯১২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: أَنْبَأَنَا عُيَيْنَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يُونُسَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: شَهِدْتُ جَنَازَةَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ وَخَرَجَ زِيَادٌ يَمْشِي بَيْنَ يَدَيِ السَّرِيرِ، فَجَعَلَ رِجَالٌ مِنْ أَهْلِ عَبْدِ الرَّحْمَنِ وَمَوَالِيهِمْ يَسْتَقْبِلُونَ السَّرِيرَ وَيَمْشُونَ عَلَى أَعْقَابِهِمْ، وَيَقُولُونَ: رُوَيْدًا رُوَيْدًا بَارَكَ اللَّهُ فِيكُمْ، فَكَانُوا يَدِبُّونَ دَبِيبًا حَتَّى إِذَا كُنَّا بِبَعْضِ طَرِيقِ الْمِرْبَدِ لَحِقَنَا أَبُو بَكْرَةَ عَلَى بَغْلَةٍ، فَلَمَّا رَأَى الَّذِي يَصْنَعُونَ حَمَلَ عَلَيْهِمْ بِبَغْلَتِهِ، وَأَهْوَى إِلَيْهِمْ بِالسَّوْطِ، وَقَالَ: خَلُّوا، فَوَالَّذِي أَكْرَمَ وَجْهَ أَبِي الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ «رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّا لَنَكَادُ نَرْمُلُ بِهَا رَمَلًا»، فَانْبَسَطَ الْقَوْمُ
আব্দুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবদুর রহমান ইবন সামুরা (রাঃ)-এর জানাযায় হাজির ছিলাম। জিয়াদ (রাঃ) খাটিয়ার সামনে দিয়ে যাচ্ছিলেন। আবদুর রহমান (রাঃ)-এর পরিবার-পরিজনের কিছু লোক এবং গোলামেরা খাটিয়াকে সম্মুখে রেখে হেঁটে যাচ্ছিলেন এবং বলছিলেন, "তোমরা ধীরে ধীরে চলো, আল্লাহ (ﷻ) তোমাদের বরকত দান করুন।" অতএব তারা ধীরে ধীরে চলছিল।যখন আমরা 'মিরবাদ' নামক জায়গার রাস্তায় পৌঁছালাম, আবু বাকরাহ (রাঃ) খচ্চরে চড়ে আমাদের সাথে মিলিত হলেন, তাদের কার্যকলাপ দেখে খচ্চরে চড়ে তাদের দিকে অগ্রসর হলেন এবং তাদের দিকে চাবুক নিয়ে ঝুঁকলেন এবং বললেন, তোমরা এ সমস্ত কার্যকলাপ ছাড়, ওই সত্তার কসম! যিনি আবুল কাসিম (ﷺ)-কে সম্মানিত করেছেন, আমি একদিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। আমরা জানাযা নিয়ে খুব দ্রুত চলছিলাম। এ কথা শুনে লোকজন আনন্দিত হয়ে গেল।
