২১/৪৭. অধ্যায়ঃ
না দাঁড়ানোর ব্যাপারে ইখতিয়ার
সুনানে নাসাঈ : ১৯২৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯২৩
خْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ: كُنَّا عِنْدَ عَلِيٍّ فَمَرَّتْ بِهِ جَنَازَةٌ فَقَامُوا لَهَا، فَقَالَ عَلِيٌّ: مَا هَذَا؟ قَالُوا: أَمْرُ أَبِي مُوسَى، فَقَالَ: «إِنَّمَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِجَنَازَةِ يَهُودِيَّةٍ وَلَمْ يَعُدْ بَعْدَ ذَلِكَ»
আবূ মা’মার (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা একদিন আলী (রাঃ)-এর সাথে ছিলাম। এমন সময় তাঁর পাশ দিয়ে একটি জানাজা গেলে তাঁরা দাঁড়িয়ে গেলেন। তখন আলী (রাঃ) বললেন, “এটা কি হলো?” তাঁরা বললেন, আবু মূসা (রাঃ)-এর নির্দেশ। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এক ইহুদি মহিলার জানাজার জন্য দাঁড়িয়েছিলেন। তারপর তিনি (ﷺ) আর তা কখনো করেননি।
