২১/৫৮. অধ্যায়ঃ

শিশুদের জানাযার সলাত আদায় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৪৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، عَنْ عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ خَالَتِهَا أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ قَالَتْ: أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَبِيٍّ مِنْ صِبْيَانِ الْأَنْصَارِ، فَصَلَّى عَلَيْهِ، قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: طُوبَى لِهَذَا عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ، لَمْ يَعْمَلْ سُوءًا وَلَمْ يُدْرِكْهُ، قَالَ: «أَوَ غَيْرُ ذَلِكَ يَا عَائِشَةُ، خَلَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْجَنَّةَ وَخَلَقَ لَهَا أَهْلًا، وَخَلَقَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ، وَخَلَقَ النَّارَ وَخَلَقَ لَهَا أَهْلًا، وَخَلَقَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ»

উম্মুল মু’মিনীন আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে একটি আনসারী বালকের মৃতদেহ আনা হলে তিনি তার জানাজার সালাত আদায় করলেন। আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, জান্নাতের চড়ুই পাখিদের মধ্য হতে এ চড়ুই পাখিটি কতই ভাগ্যবান! সে কোনো পাপ কাজ করেনি এবং পাপ তাকে স্পর্শ করেনি। তিনি (ﷺ) বললেন, হে আয়িশা (রাঃ)! এর বিপরীতও হতে পারে। আল্লাহ তা’আলা জান্নাত সৃষ্টি করেছেন এবং তার বাসিন্দাদেরও সৃষ্টি করেছেন। আর তাদের সৃষ্টি করেছেন তাদের পিতার ঔরসে। আর জাহান্নাম সৃষ্টি করেছেন আর তার বাসিন্দাদেরও সৃষ্টি করেছেন। তাদের সৃষ্টি করেছেন তাদের পিতারই ঔরসে।

[১] এই হাদীস দ্বারা ইমাম শাফিঈ (রহঃ) বলেন, মৃত ব্যক্তির অনুপস্থিতিতে জানাযার সালাত জায়েয কিন্তু আবূ হানিফা (রহঃ)-এর জায়েয নহে, ইহা শুধু রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্যই নির্দিষ্ট ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন