২১/৬৫. অধ্যায়ঃ
অন্যায়ভাবে ওয়াসিয়্যাতকারীর জানাযার সলাত আদায় করা
সুনানে নাসাঈ : ১৯৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৫৮
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَنْبَأَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورٍ وَهُوَ ابْنُ زَاذَانَ، عَنْ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلًا أَعْتَقَ سِتَّةً مَمْلُوكِينَ لَهُ عِنْدَ مَوْتِهِ، وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرَهُمْ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَغَضِبَ مِنْ ذَلِكَ وَقَالَ: «لَقَدْ هَمَمْتُ أَنْ لَا أُصَلِّيَ عَلَيْهِ»، ثُمَّ دَعَا مَمْلُوكِيهِ فَجَزَّأَهُمْ ثَلَاثَةَ أَجْزَاءٍ، ثُمَّ أَقْرَعَ بَيْنَهُمْ، فَأَعْتَقَ اثْنَيْنِ وَأَرَقَّ أَرْبَعَةً
ইমরান ইব্ন হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
ইমরান ইবন হুসাইন (রাঃ) বর্ণনা করেন, এক লোক মৃত্যুর সময় তার নিজের ছয়টি গোলাম মুক্ত করে দিয়েছিল। সেগুলো ছাড়া তার আর কোনো সম্পদ ছিল না। এ সংবাদ নবী (ﷺ)-এর কাছে পৌঁছলে এ কারণে তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, আমি ইচ্ছা করেছিলাম, তার জানাজা সালাত আদায় করব না। অতঃপর তিনি (ﷺ) তার গোলামদের ডাকলেন এবং তিনটি ভাগ করে তাদের মধ্যে লটারি দিলেন এবং দুজনকে আজাদ করে দিয়ে বাকী চারজনকে গোলাম অবস্থায় রেখে দিলেন।
