২১/৬৪. অধ্যায়ঃ

রজমকৃত [পাথর নিক্ষেপিত] ব্যক্তিদের ওপর জানাযার সলাত আদায় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৫৭

أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنِّي زَنَيْتُ، وَهِيَ حُبْلَى، فَدَفَعَهَا إِلَى وَلِيِّهَا فَقَالَ: «أَحْسِنْ إِلَيْهَا، فَإِذَا وَضَعَتْ فَأْتِنِي بِهَا»، فَلَمَّا وَضَعَتْ جَاءَ بِهَا، فَأَمَرَ بِهَا فَشُكَّتْ عَلَيْهَا ثِيَابُهَا، ثُمَّ رَجَمَهَا، ثُمَّ صَلَّى عَلَيْهَا، فَقَالَ لَهُ عُمَرُ: أَتُصَلِّي عَلَيْهَا وَقَدْ زَنَتْ، فَقَالَ: «لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ سَبْعِينَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ لَوَسِعَتْهُمْ، وَهَلْ وَجَدْتَ تَوْبَةً أَفْضَلَ مِنْ أَنْ جَادَتْ بِنَفْسِهَا لِلَّهِ عَزَّ وَجَلَّ»

ইমরান ইব্‌ন হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ

ইমরান ইবনু হুসাইন (রাঃ) বর্ণনা করেন, জুহাইনাহ গোত্রের জনৈকা মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, আমি যিনা করেছি। আর সে ছিল গর্ভবতী। তিনি তাকে তার অভিভাবকের নিকট সোপর্দ করে দিয়ে বললেন: এর সাথে সুন্দর ব্যবহার কর, আর যখন সে প্রসব করবে, তখন তাকে আমার কাছে নিয়ে এসো।প্রসবের পর তাকে নিয়ে আসা হলে তিনি (ﷺ) তার বিষয়ে নির্দেশ দিলেন যে, তার কাপড় শক্ত করে বেঁধে তাকে রজম করতে। তাকে কাপড় দিয়ে জড়ানো হল, পরে পাথর মারা হল। অতঃপর তিনি (ﷺ) তার জানাযার সালাত আদায় করলেন।উমর (রাঃ) বললেন, আপনি তার ওপর জানাযার সালাত আদায় করলেন অথচ সে যিনা করেছে। তিনি (ﷺ) বললেন, সে এমন তাওবা করেছে যে, তা সত্তরজন মদিনাবাসীকে ভাগ করে দেয়া হলে তা তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। তুমি কি এর চেয়ে উত্তম তাওবা দেখেছ? যে নিজেকে আল্লাহ তা’আলার জন্য কুরবান করে দিয়েছে?

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন