২১/৬৩. অধ্যায়ঃ
রজমকৃত ব্যক্তিদের জানাযার সলাত ত্যাগ করা
সুনানে নাসাঈ : ১৯৫৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৫৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَنُوحُ بْنُ حَبِيبٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلًا مِنْ أَسْلَمَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاعْتَرَفَ بِالزِّنَا، فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ اعْتَرَفَ، فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ اعْتَرَفَ، فَأَعْرَضَ عَنْهُ حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ مَرَّاتٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبِكَ جُنُونٌ؟»، قَالَ: لَا، قَالَ: «أَحْصَنْتَ؟» قَالَ: نَعَمْ فَأَمَرَ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرُجِمَ، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ، فَرَّ فَأُدْرِكَ فَرُجِمَ فَمَاتَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرًا»، وَلَمْ يُصَلِّ عَلَيْهِ
জাবির ইব্ন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আসলাম গোত্রের এক লোক নবী (ﷺ)-এর কাছে এসে যিনার স্বীকারোক্তি প্রদান করল। তিনি (ﷺ) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, সে আবারও স্বীকারোক্তি প্রদান করল। তিনি (ﷺ) আবারও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, সে আবারও স্বীকারোক্তি প্রদান করল। তিনি (ﷺ) আবারও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এভাবে সে নিজের ব্যাপারে চারবার সাক্ষ্য প্রদান করল।অতঃপর নবী (ﷺ) বললেন, তুমি কি পাগল? সে বলল, না। তিনি (ﷺ) বললেন, তুমি কি বিবাহিত? সে বলল, হ্যাঁ, তখন নবী (ﷺ) তাকে রজম করার নির্দেশ দিলেন। যখন পাথর মারা শুরু হলে সে দৌড় দিল তখন তাকে ধরে এনে পুনরায় রজম করা হল, বিধায় সে মারা গেল। নবী (ﷺ) তার সম্পর্কে ভাল মন্তব্য করলেন কিন্তু তার জানাজার সালাত আদায় করলেন না।
