২১/৬৭. অধ্যায়ঃ

ঋণগ্রস্ত ব্যক্তির জানাযার সলাত আদায় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৬৩

أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، وَابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا تُوُفِّيَ الْمُؤْمِنُ وَعَلَيْهِ دَيْنٌ سَأَلَ: «هَلْ تَرَكَ لِدَيْنِهِ مِنْ قَضَاءٍ؟» فَإِنْ قَالُوا: نَعَمْ صَلَّى عَلَيْهِ، وَإِنْ قَالُوا: لَا، قَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ»، فَلَمَّا فَتَحَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ تُوُفِّيَ وَعَلَيْهِ دَيْنٌ فَعَلَيَّ قَضَاؤُهُ، وَمَنْ تَرَكَ مَالًا فَهُوَ لِوَرَثَتِهِ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

যখন কোনো ঋণগ্রস্ত মু’মিন ব্যক্তি মারা যেত, রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করতেন, তার কি কোনো সম্পদ আছে? যদি সাহাবীগণ হ্যাঁ বলতেন, তাহলে তার ওপর জানাজার সালাত আদায় করা হত। আর যদি তারা বলতেন, না, তখন তিনি (ﷺ) বলতেন, তোমরা তোমাদের সঙ্গীর জানাজার সালাত আদায় কর।যখন আল্লাহ তা’আলা স্বীয় রাসূলকে মক্কা বিজয় দান করলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি মু’মিনের অধিকতর ঘনিষ্ঠ তাদের নিজেদের থেকেও। যে ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার ওপর। আর যে ব্যক্তি অর্থ-সম্পদ রেখে যায়, তা তার ওয়ারিসদের জন্য।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন