২১/৭৫. অধ্যায়ঃ

পুরুষ এবং মহিলার জানাযার সলাত একত্রিত করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৭৮

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: سَمِعْتُ نَافِعًا يَزْعُمُ، أَنَّ ابْنَ عُمَرَ صَلَّى عَلَى تِسْعِ جَنَائِزَ جَمِيعًا «فَجَعَلَ الرِّجَالَ يَلُونَ الْإِمَامَ، وَالنِّسَاءَ يَلِينَ الْقِبْلَةَ، فَصَفَّهُنَّ صَفًّا وَاحِدًا، وَوُضِعَتْ جَنَازَةُ أُمِّ كُلْثُومِ بِنْتِ عَلِيٍّ امْرَأَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، وَابْنٍ لَهَا يُقَالُ لَهُ زَيْدٌ وُضِعَا جَمِيعًا وَالْإِمَامُ يَوْمَئِذٍ سَعِيدُ بْنُ الْعَاصِ، وَفِي النَّاسِ ابْنُ عُمَرَ، وَأَبُو هُرَيْرَةَ، وَأَبُو سَعِيدٍ، وَأَبُو قَتَادَةَ، فَوُضِعَ الْغُلَامُ مِمَّا يَلِي الْإِمَامَ»، فَقَالَ رَجُلٌ: فَأَنْكَرْتُ ذَلِكَ، فَنَظَرْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَأَبِي سَعِيدٍ، وَأَبِي قَتَادَةَ، فَقُلْتُ: مَا هَذَا؟ قَالُوا: «هِيَ السُّنَّةُ»

ইব্‌ন জুরাইজ হতে বর্ণিতঃ

আমি নাফি (রহঃ)-কে বলতে শুনেছি, তাঁর ধারণা মতে ইবনু উমর (রাঃ) একত্রে নয়জনের জানাজার সালাত আদায় করেছিলেন, পুরুষদের জানাজা ইমামের সামনে আর মহিলাদের জানাজা কিবলার দিকে রাখা হয়েছিল। সমস্ত জানাজা এক কাতারে রাখা হয়েছিল।উম্মু কুলসুম বিনত আলী, উমর ইবনুল খাত্তাবের স্ত্রী এবং তার এক ছেলে যাকে যায়দ বলা হত তাদের জানাজা একত্রে রাখা হয়েছিল। সেদিন ইমাম ছিলেন সাঈদ ইবনুল আস (রাঃ) আর উপস্থিত লোকদের মধ্যে ছিলেন ইবনু উমর, আবু হুরায়রা, আবু সাঈদ, আবু কাতাদাহ (রাঃ) প্রমুখ ব্যক্তিবর্গ। পুরুষদের রাখা হয়েছিল ইমামের সম্মুখে।রাবী বলেন: এক লোক বলল, আমি বিশ্বাস করতে পারলাম না। রাবী বলেন যে, আমি ইবনু আব্বাস, আবু হুরায়রা, আবু সাঈদ এবং আবু কাতাদাহ (রাঃ)-এর দিকে তাকিয়ে বললাম, এ ব্যাপারে আপনাদের অভিমত কি? তাঁরা বললেন, এটাই সুন্নাত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন